News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
মণিপুরে ফের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

মণিপুরে ফের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে নতুন করে হামলা ও গোলাগুলির ঘটনার খবর পাওয়া যাচ্ছে। রাজ্যটির জিরিবাম জেলায় এই হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা মণিপুরের জিরিবাম জেলার মংবুংয়ে মেতেইদের গ্রামে নতুন করে আক্রমণ চালিয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হামলাকারীরা অত্যাধুনিক অস্ত্র দিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং ওই এলাকার স্বেচ্ছাসেবকদের প্রতিশোধ নিতে প্ররোচনা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং রাত ৮টার দিকে গুলিবর্ষণ বন্ধ হয়।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ইম্ফল পূর্ব জেলার চানুং এবং সি জুলেন গ্রামে তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনী স্থানীয়ভাবে তৈরি সিঙ্গেল ব্যারেল, এসএলআর ম্যাগাজিন এবং তাজা গোলাবারুদ জব্দ করেছে। তবে কারও হতাহতের খবর তারা পাননি।  

গ্রামবাসীর উদ্ধৃতি দিয়ে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, গত কয়েকদিনে গ্রামবাসী মংবুংয়ে মেতেই গ্রামের ওপরে একাধিক ড্রোন উড়তে দেখেছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

রাজ্যটিতে মেইতি সম্প্রদায় এবং কুকি উপজাতিদের মধ্যে চলমান উত্তেজনা গত কয়েক মাস ধরে বেড়েছে। ১৬ মাস ধরে চলা এই সংঘাতের কারণে ২২০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS