News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

ক্রমাগত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় বাঁধের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। ফলে সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে পড়ছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটি এম আব্দুজ্জাহের।

পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক বলেন, বর্তমানে কাপ্তাই হ্রদে পানি রয়েছে ১০৮.৫৫ ফুট মিনস সি লেভেল (এমএসএল)।  পানি বিপৎসীমায় পৌঁছানোর কারণে শনিবার সন্ধ্যা ৬টায় জলকপাটগুলো ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট সকাল ৮টার দিকে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি খুলে দেয় কর্তৃপক্ষ। পানি কমে আসায় গত ৯ সেপ্টেম্বর ১৬টি জলকপাট বন্ধ করে দেয় পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS