News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ভৈরবে গড়ে উঠেছে হাতে তৈরি জুতার কারখানা

ভৈরবে গড়ে উঠেছে হাতে তৈরি জুতার কারখানা

কুটির শিল্পের মতো করে ভৈরবে গড়ে উঠেছে হাতে তৈরি জুতার কারখানা। এই ঈদ মৌসুমের ব্যস্ততা শেষে মালিক-শ্রমিকরা সন্তুষ্ট। কিশোরগঞ্জের প্রাণকেন্দ্র ভৈরবে পাদুকাশিল্পের যাত্রা শুরু ১৯৮৯ সালে। দেশের সবচেয়ে বড় পাদুকা প্রস্তুতকারক এলাকা এটি। ছোট-বড় প্রায় ১০ হাজার কারখানা গড়ে উঠেছে ভৈরবে। ভৈরবে বক্স তৈরির কারখানাই শতাধিক। উপকরণ জোগান দেয়ার দোকানও ৫ থেকে ৬শ’। ভৈরবের পাদুকা শিল্পে জড়িত দুই লাখের মতো মানুষ। ঈদ বাজারের চাহিদা মেটাতে পুরো রমজান মাস ব্যস্ততায় কেটেছে তাদের।

ঈদ বাজারের বেচাকেনা নিয়ে সন্তুষ্ট কারখানা মালিকরা। তবে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বেড়েছে উপকরণের দাম। বাংলাদেশের একটি উপজেলার কুটির শিল্পেও যার প্রভাব পড়েছে।

ঈদ, পূজা বা পালা-পার্বণে নতুন জুতার চাহিদা মেটায় ভৈবরের পাদুকা শিল্প। রপ্তানি বাজারও বাড়ছে দিন দিন। সহজ শর্তে ঋণ পেলে আরও শক্তিশালী হতে পারে এ শিল্প। অবদান রাখতে পারে জাতীয় অর্থনীতিতে।

ভৈরবের হাতের তৈরি জুতা আন্তর্জাতিক বাজারেরও নজর কেড়েছে। ২০২১ সালে ভৈরবের পাদুকা শিল্প পরিদর্শন করে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS