News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
হিজাব নিষিদ্ধ করল তাজিকিস্তান

হিজাব নিষিদ্ধ করল তাজিকিস্তান

হিজাব পরিধান নিষিদ্ধ করে সংসদে আইন পাস করেছে মধ্য এশিয়ার মুসলিমপ্রধান দেশ তাজিকিস্তান।

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটি গত বৃহস্পতিবার (২০ জুন)  মজলিশি মিলিতে (পার্লামেন্টের উচ্চকক্ষ) সংসদ সদস্যদের ভোটে হিজাব নিষিদ্ধ করে আইন পাস করা হয়।এর আগে গত ৮মে পার্লামেন্টের নিম্নকক্ষ মজলিশি নামোইয়ানদাগনে পাস হয়েছিল বিলটি।  

মসলিশি মিলির প্রেস সেন্টার থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, হিজাব পরিধানের সংস্কৃতি মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়েছে। এটি তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতি নয়, এর সঙ্গে কট্টরপন্থার সম্পর্ক রয়েছে। এই আইন অমান্য করলে আর্থিক জরিমানার বিধান রাখা হয়েছে আইনটিতে।  

তাজিক সংবাদ সংস্থা এশিয়া-প্লাস নিউজ জানাচ্ছে, নতুন আইনে নিষিদ্ধ ধর্মীয় পোশাক পরা ব্যক্তিদের ৭ হাজার ৯২০ সোমোনি (প্রায় ৭০০ ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে। কর্মচারীদের নিষিদ্ধ পোশাক পরার অনুমতি দেয় এমন কোম্পানিগুলোকে ৩৯ হাজার ৫০০ সোমোনি (৩ হাজার ৫০০ ডলার) জরিমানা দিতে হবে। এছাড়া সরকারি কর্মকর্তা এবং ধর্মীয় নেতারা এই আইন লঙ্ঘন করলে ৫৪ হাজার থেকে ৫৭ হাজার ৬০০ সোমোনি (৪ হাজার ৮০০-৫ হাজার ১০০ ডলার) জরিমানা দিতে হবে।

তাজিকদের নিজ সংস্কৃতির প্রতি অনুরাগী করতে এবং সালাফিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে এর আগে দাড়ি রাখার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল দেশটির সরকার।  

২০০৯ সালের তথ্যানুসারে দেশটির ৯৮ শতাংশ লোক মুসলমান। এদের মধ্যে ৯৫ শতাংশ সুন্নি এবং ৩ শতাংশ শিয়া মুসলমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS