News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরান-সমর্থিত মিলিশিয়া কমান্ডার নিহত

বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরান-সমর্থিত মিলিশিয়া কমান্ডার নিহত

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর সিনিয়র কমান্ডার আবু বাকির আল-সাদি নিহত হয়েছেন।

নিহত আবু বাকির আল-সাদি কাতাইব হিজবুল্লাহর একজন সিনিয়র নেতা ছিলেন। বুধবার দুই রক্ষীসহ একটি গাড়িতে যখন যাচ্ছিলেন তখন এ হামলা হয়। হামলায় তারা তিনজনই নিহত হন।

পেন্টাগন দাবি করেছে, এ অঞ্চলে আমেরিকান বাহিনীর ওপর হামলা পরিচালনার জন্য ওই কমান্ডার দায়ী ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র জর্ডানে একটি ড্রোন হামলার জন্য মিলিশিয়াকে অভিযুক্ত করেছে। গত মাসে এ হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়।

বুধবার রাতে ড্রোন হামলাটি বাগদাদের মাশতালের আশপাশে ঘটে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। ব্যস্ত রাস্তায় একটি চলন্ত গাড়িকে টার্গেট করে এ হামলা চালানো হয়। হামলার সঙ্গে সঙ্গে গাড়িটি জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়। নিহতদের একজন হলেন কাতাইব হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার আবু বাকির আল-সাদি।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, স্থানীয় সময় ২১টা ৩০ মিনিটে এ হামলায় চালানো হয়। এতে অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হামলায় সরাসরি পরিকল্পনা ও অংশ নেওয়ার জন্য দায়ী কমান্ডার নিহত হন।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS