এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে মূল্যবান সময় সাশ্রয় করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার সম্ভাব্যতা যাচাইসহ একগুচ্ছ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেয়ার বিষয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে বিস্তারিত পড়ুন

‘আমার সন্তানের লাশটা আমারে বুঝায়ে দেন ভাই’

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় স্বজনদের আহাজারি আর ক্ষোভে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। নিখোঁজদের সন্ধানে দ্রুত উদ্ধার অভিযান শুরুর দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঘাটজুড়ে। ভুক্তভোগীরা তাদের স্বজনদের লাশ বুঝিয়ে দেওয়ারও দাবি করছেন। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার বিস্তারিত পড়ুন

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইরানের

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে ‘অতিরঞ্জিত’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ইরান। একইসঙ্গে চলমান যুদ্ধ বন্ধে পাঁচটি শর্ত দিয়েছে দেশটি। এক জ্যেষ্ঠ রাজনৈতিক-নিরাপত্তা কর্মকর্তার বরাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেসটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব ইরান গ্রহণযোগ্য মনে করেনি। যদিও ওই কর্মকর্তার নাম, পদ বা পরিচয় প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিস্তারিত পড়ুন

ইরানের সশস্ত্র বাহিনীর ঘোষণা: পূর্ণাঙ্গ বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চলবে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী ঘোষণা দিয়েছে, ‘পূর্ণাঙ্গ বিজয়’ অর্জিত না হওয়া পর্যন্ত তাদের এই লড়াই অব্যাহত থাকবে। মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের এক মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন। খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের জ্যেষ্ঠ বিস্তারিত পড়ুন

গোপনে বাগদান সেরেছেন আমির খান?

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ যে অতীত ভুলে নতুন প্রেমে মজেছেন, সেই খবর ২০২৫ সালেই জানা গিয়েছিল। তখন থেকে আমির-গৌরীর প্রেম ‘টক অফ দ্য টাউন’। এর মাঝেই হাইপ্রোফাইল অনুষ্ঠান থেকে পার্টি কিংবা সিনেমার প্রিমিয়ারে তাদের নজরকাড়া উপস্থিতি একাধিকবার আলোচনায় উঠে এসেছে। তবে এবার বলিউডে খবর, আমির খান নাকি গোপনেই ‘আমিরি স্টাইলে’ বাগদান বিস্তারিত পড়ুন

আট অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের আটটি অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিস্তারিত পড়ুন

টিকেট বিতর্কে ফিফাকে কাঠগড়ায় তুলল সমর্থক সংগঠন

আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকেট মূল্য ও বিক্রয় প্রক্রিয়া নিয়ে নতুন করে চাপে পড়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (এফএসএ), সঙ্গে রয়েছে ইউরোকনজিউমার্স। অভিযোগে বলা হয়েছে, টিকেটের মূল্য নির্ধারণ ও বিক্রয় পদ্ধতিতে ফিফা তাদের একচেটিয়া অবস্থানকে কাজে লাগিয়েছে। বিশেষ করে উচ্চমূল্য, অস্বচ্ছতা এবং ইউরোপীয় বিস্তারিত পড়ুন

রণবীরকে ‘নিঃশর্ত ক্ষমা’ চাওয়ার নির্দেশ আদালতের

পর্দায় বলিউডের সিনেমা ‘ধুরন্ধর ২’র দাপটে যখন বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে, ঠিক তখনই বাস্তব জীবনে আইনি ঝামেলায় রণবীর সিং। গত বছরের একটি বিতর্কিত আচরণের কারণে কর্ণাটক হাইকোর্টের কড়া নির্দেশের মুখে পড়তে হলো এই অভিনেতাকে। আগামী ১০ এপ্রিলের মধ্যে তাকে আদালতে হলফনামা জমা দিয়ে ‘নিঃশর্ত ক্ষমা’ চাওয়ার নির্দেশ বিস্তারিত পড়ুন

ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ টাকা রেভিনিউ’র অংশ দিলো নগদ

রেভিনিউ ভাগাভাগির অংশ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪৭০ টাকা দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ে নগদের রেভিনিউ থেকে ডাক বিভাগকে এ অর্থ দেওয়া হয়। মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম কাছে এ চেক হস্তান্তর করেন নগদের চিফ ফাইন্যানশিয়াল অফিসার আফজাল আহমেদ। এ সময় নগদের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম এবং নগদ লিমিটেড ও ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাক বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী, ব্যবসা পরিচালনার জন্যে প্রযুক্তিসহ প্রয়োজনীয় সব বিনিয়োগই করবেন নগদ লিমিটেড। সেবা পরিচালনার ক্ষেত্রে ডাক বিভাগের কোনো আর্থিক বিনিয়োগও থাকবে না। সেবা থেকে রেভিনিউ’র ৫১ শতাংশ পাবে বাংলাদেশ ডাক বিভাগ। নগদ লিমিটেড পাবে বাকি ৪৯ শতাংশ রেভিনিউ। এর আগে সেবা শুরুর পর থেকে বিভিন্ন সময়ে ডাক বিভাগকে মোট ১৪ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৬৬০ টাকা রেভিনিউ’র অংশ দিয়েছে নগদ লিমিটেড। এর মধ্যে ২০২৪ সালের মে মাসে এক অনুষ্ঠানের মাধ্যমে ৫ কোটি ৫১ লাখ ৩৭ হাজার ৫৫৮ টাকার চেক হস্তান্তর করা হয়। তারও আগে ২০২২ সালে ৪ কোটি ৫০ লাখ ৪৬ হাজার ৬৪৭ টাকা এবং ২০২০ সালে ১ কোটি ১২ লাখ টাকা ডাক বিভাগকে প্রদান করে নগদ লিমিটেড। মঙ্গলবার চেক হস্তান্তরের পর নগদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম। তিনি বলেন, নগদ এই খাতের বাজারে যথেষ্ট প্রতিযোগিতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে, যা ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে গ্রাহককে আরও উৎসাহ দিচ্ছে। এর ফলে এই খাতে বাংলাদেশের প্রভূত উন্নতি ঘটছে। তিনি বলেন, নগদ ডাক বিভাগেরই সেবা। ডাক বিভাগ এবং নগদের সবাই মিলে আমরা নগদকে আরও এগিয়ে নেবো। ডাক বিভাগ থেকে আমরা যেমন নগদকে ওউন করি, একইভাবে সরকারও নগদকে ওউন করে।এখন হয়ত নগদ থেকে বছরে ১৩-১৪ কোটি টাকা পাওয়া যাচ্ছে। আশা করি সেই সময় বেশি দূরে নয় যখন এখান থেকে বছরে সরকার একশ কোটি টাকার রাজস্ব পাবে। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, প্রযুক্তির মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষকে আর্থিকভাবে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে নগদের অবদান অসামান্য। নতুন নতুন উদ্ভাবনের পাশাপাশি বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি করে গ্রাহক স্বার্থ নিশ্চিত করার ক্ষেত্রে নগদের অবদান সবচেয়ে বেশি। সেই সঙ্গে প্রতিবছর সরকারের রাজস্ব আয়েও নগদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০১৯ সালের মার্চে যাত্রার পর থেকেই সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে নগদ। পিছিয়ে পড়া মানুষকে আর্থিক অন্তর্ভুক্তিতে যুক্ত করার মাধ্যমে দেশের ডিজিটাল আর্থিক খাতে বিপ্লব ঘটিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির দৈনিক গড় লেনদেন প্রায় দেড় হাজার কোটি টাকা। উদ্ভাবনী সেবা নিশ্চিত করার পাশাপাশি সর্বনিম্ন ক্যাশ আউট চার্জসহ অত্যাধুনিক সব সেবা নিশ্চিত করার মধ্য দিয়ে আর্থিকখাতে অভূতপূর্ব পরিবর্তন ঘটিয়েছে নগদ। সরকারের ফ্যামিলি কার্ডের অর্থ বিতরণের শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। বিস্তারিত পড়ুন

জামালপুরে বিয়ে নিয়ে সংঘর্ষে দুজনের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিয়েকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রতিবেশী এক যুবকের মৃত্যু হয়েছে। সেই লাশ দেখতে গিয়ে হৃদরোগে আক্রন্ত হয়ে আরেকজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম। এর আগে সোমবার বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2023 EU BANGLA NEWS