বাবা হারালেন বাংলানিউজের সাংবাদিক বদরুল

বাবা হারালেন বাংলানিউজের সাংবাদিক বদরুল

অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের হবিগঞ্জ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বদরুল আলমের বাবা জাহাঙ্গীর আলম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি সোমবার (২৪ আগস্ট) দুপুরে নিজ বাড়ি আজমিরীগঞ্জ থেকে সিএনজি অটোরিকশাযোগে হবিগঞ্জ সদরে আসার পথে অসাবধানতাবশত পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তাকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়।অবস্থার অবনতি হলে মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে বিকেল পৌনে ৪টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মরহুমের মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।

বাংলানিউজ পরিবারের শোক
সাংবাদিক বদরুল আলমের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলানিউজের সম্পাদক এ কে এম মঞ্জুরুল হক। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া সহকর্মীর বাবার মৃত্যুতে বাংলানিউজ পরিবারের অন্য সদস্যরাও গভীর শোক জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS