News Headline :
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে সৌদি আরবের প্রার্থী ড. হানান বালখি সৌদি ট্যাংকারে হুথিদের হামলা, তেল রপ্তানিতে নতুন উদ্বেগ ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়লে নিজেদের স্বার্থ রক্ষার হুঁশিয়ারি চীনের পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমল লেনদেন মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন সিগারেটের মূল্যস্তর বদলে জুলাইয়ে রাজস্ব আদায় ৪৫ শতাংশ কমেছে রংপুরের পুলিশ কমিশনার বদলি চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল বাবা হারালেন বাংলানিউজের সাংবাদিক বদরুল
রংপুরের পুলিশ কমিশনার বদলি

রংপুরের পুলিশ কমিশনার বদলি

আলোচিত চার খুনের ঘটনার পর রংপুর মহানগর পুলিশের কমিশনার আব্দুল মাবুদকে বদলি করা হয়েছে। তার পরিবর্তে পুলিশের বিশেষ শাখার ডিআইজি মাহবুবুর রশিদকে রংপুরের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

এর আগে গত ১২ অগাস্ট রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পান আব্দুল মাবুদ।এর মাত্র ১৩ দিনের মাথায় আবার তাকে বদলি করা হলো।

এদিকে প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আমীনকে সংযুক্ত করা হয়েছে খাগড়াছড়িতে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS