News Headline :
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে সৌদি আরবের প্রার্থী ড. হানান বালখি সৌদি ট্যাংকারে হুথিদের হামলা, তেল রপ্তানিতে নতুন উদ্বেগ ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়লে নিজেদের স্বার্থ রক্ষার হুঁশিয়ারি চীনের পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমল লেনদেন মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন সিগারেটের মূল্যস্তর বদলে জুলাইয়ে রাজস্ব আদায় ৪৫ শতাংশ কমেছে রংপুরের পুলিশ কমিশনার বদলি চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল বাবা হারালেন বাংলানিউজের সাংবাদিক বদরুল
পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমল লেনদেন

পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমল লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ আগস্ট) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪০ পয়েন্টে অবস্থান করছে।অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে যথাক্রমে ১১২৬ ও ২১২৬ পয়েন্টে অবস্থান করছে।

এ দিন ডিএসইতে ৫০৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৯৫ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৬০১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। 

মঙ্গলবার ডিএসইতে ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৫টি কোম্পানির, কমেছে ১৫২টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এ দিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো—সার্প ইন্ডাস্ট্রি, সায়হাম টেক্সটাইল, ব্রাক ব্যাংক, সামিট পোর্ট, রানার অটো, এমএল ডায়িং, সিটি ব্যাংক,  বেক্সিমকো লিমিটেড, লাভেলো আইসক্রিম ও ফার ক্যামিকেল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৩ পয়েন্ট কমে ১৫ হাজার ১৬২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে হাতবদল হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৯টির, কমেছে ১১৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টির কোম্পানির শেয়ার দর।

মঙ্গলবার সিএসইতে ৪ কোটি টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS