News Headline :
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে সৌদি আরবের প্রার্থী ড. হানান বালখি সৌদি ট্যাংকারে হুথিদের হামলা, তেল রপ্তানিতে নতুন উদ্বেগ ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়লে নিজেদের স্বার্থ রক্ষার হুঁশিয়ারি চীনের পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমল লেনদেন মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন সিগারেটের মূল্যস্তর বদলে জুলাইয়ে রাজস্ব আদায় ৪৫ শতাংশ কমেছে রংপুরের পুলিশ কমিশনার বদলি চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল বাবা হারালেন বাংলানিউজের সাংবাদিক বদরুল
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

মেঘনা ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিএসইসির ১০২৬তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০০ কোটি টাকা মূল্যের ৭ বছর মেয়াদী বন্ডটি হবে নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুললি রিডিমেবল, কুপন বিয়ারিং এবং ফ্লোটিং রেট বিশিষ্ট। এই বন্ডের কুপন রেট নির্ধারিত হবে রেফারেন্স রেটের সাথে ৩ শতাংশ মার্জিন যোগ করে।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ড এবং বীমা কোম্পানিগুলোর নিকট ইস্যু করা হবে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা।

মেঘনা ব্যাংক পিএলসি এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যাসেল-৩ কাঠামোর আওতায় ব্যাংকের টায়ার-২ ক্যাপিটাল বেস শক্তিশালীকরণে ব্যবহার করবে।

অনুমোদিত এই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS