News Headline :
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে সৌদি আরবের প্রার্থী ড. হানান বালখি সৌদি ট্যাংকারে হুথিদের হামলা, তেল রপ্তানিতে নতুন উদ্বেগ ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়লে নিজেদের স্বার্থ রক্ষার হুঁশিয়ারি চীনের পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমল লেনদেন মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন সিগারেটের মূল্যস্তর বদলে জুলাইয়ে রাজস্ব আদায় ৪৫ শতাংশ কমেছে রংপুরের পুলিশ কমিশনার বদলি চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল বাবা হারালেন বাংলানিউজের সাংবাদিক বদরুল
বিমানবন্দর থেকে জ্যাকেট চুরির দুই বছর পর ব্রিটিশ যুবক গ্রেপ্তার

বিমানবন্দর থেকে জ্যাকেট চুরির দুই বছর পর ব্রিটিশ যুবক গ্রেপ্তার

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের একটি দোকান থেকে ডেনিম জ্যাকেট চুরির অভিযোগে দুই বছরেরও বেশি সময় পর এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ১৪ আগস্ট সন্ধ্যায় বিমানবন্দরের একটি দোকানের কর্মী ডিসপ্লে ম্যানিকুইন থেকে একটি নীল ডেনিম জ্যাকেট নেই দেখতে পান।জ্যাকেটটির দাম ছিল ২৭৫ মার্কিন ডলার।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি ম্যানিকুইন থেকে জ্যাকেটটি খুলে নিয়ে মূল্য পরিশোধ না করেই দোকান থেকে বেরিয়ে যান।পরে তদন্তে তার পরিচয় শনাক্ত হলেও ততক্ষণে তিনি সিঙ্গাপুর ছেড়ে চলে গিয়েছিলেন।

২৬ বছর বয়সী ওই ব্রিটিশ নাগরিককে চলতি বছরের ১৫ আগস্ট চাঙ্গি বিমানবন্দরে ট্রানজিটের সময় গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে।

সিঙ্গাপুর পুলিশ ফোর্স এক বিবৃতিতে বলেছে, তারা দোকান থেকে চুরির ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে এবং আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।

পুলিশ আরও বলেছে, অপরাধ করে সিঙ্গাপুর ছেড়ে গেলেই শনাক্তকরণ বা গ্রেপ্তার এড়ানো সম্ভব, এমনটা মনে করা উচিত নয়।

এদিকে, বিমানবন্দরের আরেকটি চুরির ঘটনায় ৫০ বছর বয়সী এক পোলিশ নারীকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে পুলিশ। চলতি বছরের ১১ জুন বিমানবন্দরের একটি টার্মিনালের দুটি দোকান থেকে দুই বোতল পারফিউম চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। সিঙ্গাপুর ছাড়ার আগে ট্রানজিট এলাকায় তাকে আটক করা হয়েছিল। মঙ্গলবার তার বিরুদ্ধেও দুটি চুরির অভিযোগ আনা হয়।

সিঙ্গাপুরে চুরির অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

তথ্যসূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS