News Headline :
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে সৌদি আরবের প্রার্থী ড. হানান বালখি সৌদি ট্যাংকারে হুথিদের হামলা, তেল রপ্তানিতে নতুন উদ্বেগ ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়লে নিজেদের স্বার্থ রক্ষার হুঁশিয়ারি চীনের পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমল লেনদেন মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন সিগারেটের মূল্যস্তর বদলে জুলাইয়ে রাজস্ব আদায় ৪৫ শতাংশ কমেছে রংপুরের পুলিশ কমিশনার বদলি চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল বাবা হারালেন বাংলানিউজের সাংবাদিক বদরুল
পুলিশ-র‍্যাব-পিবিআইতে বড় রদবদল

পুলিশ-র‍্যাব-পিবিআইতে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। র‍্যাব, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা (এসবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রংপুর মেট্রোপলিটন পুলিশে (আরপিএমপি) গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

একটি প্রজ্ঞাপনে পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি) মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার করা হয়েছে।এপিবিএনের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) নাজমুল আলমকে ডিএমপির উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. রেজাউল করিমকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পিটিসি, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মোহাম্মদ নূরুল আমীনকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে ২০২৫ সালের ১১ ডিসেম্বর জারি করা আদেশে ডিএমপির যুগ্ম-কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। পাশাপাশি গত ৫ মে জারি করা ডিএমপির উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে এপিবিএনের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং আরপিএমপির উপপুলিশ কমিশনার মো. আবদুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

পিবিআইয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাফর হোসেনকে সিআইডির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, গাজীপুরের কমান্ড্যান্ট এবং কমান্ড্যান্ট এস এম সিরাজুল হুদাকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহের কমান্ড্যান্ট করা হয়েছে। এছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডির পুলিশ সুপার এবং পিবিআইয়ের পুলিশ সুপার এস এম রফিকুল ইসলামকে এপিবিএনের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS