News Headline :
‘সারা দেশে যদি এমন ১০-২০টি গ্রাউন্ড থাকত, ক্রিকেটের মান অন্য লেভেলে চলে যেত’ সকালে-বিকেলে বাড়ছে সোনার দাম প্রধানমন্ত্রীর আগমনে নয়াপল্টনে উৎসবমুখর পরিবেশ, কড়া নিরাপত্তা স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে আনিসুল-হাওলাদারের জাপার শোক নেতাকর্মীদের ভিড়ে আটকে পড়া অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান যুদ্ধে হুথিদের যোগদানে কি পাল্টে যাচ্ছে পাশার দান? ইরান থেকে শিগগিরই সরে আসবে যুক্তরাষ্ট্র: মার্কিন ভাইস প্রেসিডেন্ট তেলের দাম না বাড়ানো সরকারের বড় সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেল চোরাচালান ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
জ্বালানি তেল চোরাচালান ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি তেল চোরাচালান ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি তেলের চোরাচালান ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলেও আশ্বস্ত করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

চিফ হুইপ জানান, বৈঠকে জ্বালানি তেলের মজুতদারদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ধরতে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে সীমান্ত দিয়ে তেল চোরাচালান রোধে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, বৈঠকে সম্প্রতি ঈদে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিয়েও আলোচনা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

অধ্যাদেশ নিয়ে আলোচনার বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, আজ অধ্যাদেশ নিয়ে কোনো আলোচনা হয়নি। আগামীকাল রোববার (২৯ মার্চ) দুপুরে অধিবেশন শুরুর আগে সরকার দলের বিশেষ কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হবে।

এর আগে, বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS