News Headline :
‘সারা দেশে যদি এমন ১০-২০টি গ্রাউন্ড থাকত, ক্রিকেটের মান অন্য লেভেলে চলে যেত’ সকালে-বিকেলে বাড়ছে সোনার দাম প্রধানমন্ত্রীর আগমনে নয়াপল্টনে উৎসবমুখর পরিবেশ, কড়া নিরাপত্তা স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে আনিসুল-হাওলাদারের জাপার শোক নেতাকর্মীদের ভিড়ে আটকে পড়া অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান যুদ্ধে হুথিদের যোগদানে কি পাল্টে যাচ্ছে পাশার দান? ইরান থেকে শিগগিরই সরে আসবে যুক্তরাষ্ট্র: মার্কিন ভাইস প্রেসিডেন্ট তেলের দাম না বাড়ানো সরকারের বড় সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেল চোরাচালান ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাঁকালো আয়োজনে পর্দা নামলো বাভাসির

জাঁকালো আয়োজনে পর্দা নামলো বাভাসির

জাঁকালো আয়োজনে সম্প্রতি পর্দা নামলো ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৫’ এর ৯ম আসরের।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. হামিদা খানম, সংস্কৃতিজন রাজীব মণি দাস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশলী মো. মোশাররফ সোহেন এবং চলচ্চিত্র পরিচালক মো. ফাহাদ।

রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাভাসি চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে দায়িত্ব পালন করেন অভিনেতা আ খ ম হাসান, অভিনেতা ও পরিচালক শামীম জামান, অভিনেতা ও পরিচালক ফরিদ হোসাইন এবং সাংবাদিক মো. জাহিদুল ইসলাম।

এবারের উৎসবে দেশ ও দেশের বাইরে থেকে মোট ৭১টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে নির্বাচিত ৭টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে ৫টি ক্যাটাগরিতে ৫ জনকে চূড়ান্ত বিজয়ী হিসেবে পুরস্কার দেওয়া হয়।

উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পান ক্লিনটন রোজারিও (আনারকলি)।সেরা চিত্রনাট্যকার নির্বাচিত হন সুমাইয়া হামিদ (এক রাত্রি)। সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার অর্জন করেন মমিন সরকার (গোল্ডেন বয়)। সেরা মিউজিক ডিরেক্টর হিসেবে পুরস্কৃত হন অমিত চ্যাটার্জী (স্বপ্নের লন্ডন) এবং সেরা সম্পাদক হিসেবে পুরস্কার পান রাজন সরকার (কালপুরুষ)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS