News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ওবামাসহ ৫শ’ মার্কিন নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

ওবামাসহ ৫শ’ মার্কিন নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ পাঁচশ মার্কিন নাগরিকের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞার জবাবে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে জো বাইডেন প্রশাসন। এর প্রতিক্রিয়ায় পাঁচশ’ মার্কিন নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তালিকায় বারাক ওবামাও রয়েছেন।

এ তালিকায় আরও আছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি উপস্থাপক স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল এবং শেথ মেয়ার্স। এছাড়া তালিকায় সিএনএনের উপস্থাপক ইরিন বুরনেট, উপস্থাপক র‌্যাচেল ম্যাডো, কয়েকজন সিনেটর, কংগ্রেসম্যান ও বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। তারা রুশ ভূখণ্ডে প্রবেশ করতে পারবেন না।

রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে আসছে। সর্বশেষ শুক্রবার যুক্তরাষ্ট্র শতাধিক রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে। এর পরই রাশিয়া পাঁচশ নাগরিকের ওপর পাল্টা নিষেধাজ্ঞার এ পদক্ষেপ নিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হয়, ওয়াশিংটনের অনেক আগেই জানা উচিত ছিল যে একটি শত্রুতামূলক পদক্ষেপও বিনা উত্তরে ছেড়ে দেয়া হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS