News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ডিমের ডজন ১৫০, কাঁচা মরিচ ২২০

ডিমের ডজন ১৫০, কাঁচা মরিচ ২২০

সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে আরও ২০ টাকা বেড়েছে। এ সপ্তাহে এক কেজি কাঁচা মরিচ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ২২০ টাকা। ২০ টাকার কমে মরিচ বিক্রি করছেন না বিক্রেতারা।

শুক্রবার (১৯ মে) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন বাজার ঘুরে এমনটাই দেখা গেছে। দুই সপ্তাহ ধরে বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এক কেজি পেঁয়াজের দাম এখন ৭০ থেকে ৮০ টাকা।

এদিকে, পটল ৮০ টাকা, ১০০ থেকে ১২০ টাকা গুনতে হচ্ছে প্রতি কেজি কচুরমুখীর জন্য। সবজির বাজারে নতুন মুখ কাঁচা আম। কেজি ৫০ থেকে ৬০ টাকা। বাজারে ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা কেজি দরে।

এ ছাড়া, বাজারে ব্রয়লারের ডিমের ডজন ১৫০ টাকা। আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে, যা মাসের শুরুতেও ছিল ২৫ টাকা। সবজির বাজারে ৬০ টাকায় পৌঁছেছে পেঁপে। ৭০ টাকার কমে মিলছে না কোনো সবজি। বাজারভেদে লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। ঢেঁড়শ ৮০ টাকা, করলা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, শশা ১২০ টাকা, টমেটো ৫০ থেকে ৬০ টাকা, ধুন্দল ৭০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, চালকুমড়া ৪০ থেকে ৫০ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS