News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা 

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা 

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।  

শনিবার (১৯ অক্টোবর) ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কেসারিয়াতে নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে  নেতানিয়াহুর দপ্তর এই হামলার ঘটনা নিশ্চিত করেছে।  

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলার সময় নেতানিয়াহু ওই ভবনে ছিলেন না এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

এর আগে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, শনিবার ভোরের দিকের উপকূলীয় শহর কেসারিয়া লক্ষ্য করে তিনটি ড্রোনের মাধ্যমে হামলা চালায় হিজবুল্লাহ। এর মধ্যে দুইটি প্রতিহত করা গেলেও একটি ভবনে আঘাত হেনেছে।  

এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, শুক্রবার রাতে লেবানন থেকে ছোড়া অন্তত ৫৫টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ভূখণ্ড অতিক্রম করেছে। এদের মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং বেশ কিছু খোলা মাঠে পড়েছে। তাছাড়া হাইফাতে একটি গাড়ি রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হলে এতে দুইজন আহত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS