News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
অমিত শাহের মন্তব্যের তীব্র প্রতিবাদ ঢাকার

অমিত শাহের মন্তব্যের তীব্র প্রতিবাদ ঢাকার

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক ঝাড়খন্ড সফরে বাংলাদেশি নাগরিকদের নিয়ে করা মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা নোটে এ প্রতিবাদ জানায়।

নোটে চরম অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর এবং অগ্রহণযোগ্য মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছে।  

মন্ত্রণালয় আরও জোর দিয়েছে যে, প্রতিবেশী দেশের দায়িত্বশীল নাগরিকদের অবস্থান থেকে আসা এ ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ন করে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, গত শুক্রবার ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রা নামে একটি কর্মসূচিতে যোগ দেন অমিত শাহ।  

সেখানে তিনি ভাষণও দেন। এ সময় তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে হুমকি দেন। তিনি বলেন, ঝাড়খন্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS