News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
গাজায় ইসরায়েলি হামলা চলছেই, এক দিনে নিহত ২৮

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, এক দিনে নিহত ২৮

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃহস্পতিবার ইসরায়েলের বোমা হামলায় অন্তত ২৮ জনের প্রাণ গেছে।  

গাজা সিটিতে পৃথক দুটি হামলায় ১২ জন নিহত হয়েছেন।গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

অন্যদিকে, শুক্রবার সকালে বার্তাসংস্থা ওয়াফার বরাতে আল জাজিরা জানায়, দক্ষিণ, মধ্য ও উত্তর গাজায় গত কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে।  

দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে আল-কারারা শহরের পূর্ব অংশে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলা চালিয়েছে। এতে দুজন নিহত হয়েছেন।  

মধ্য গাজার মাগাজি ক্যাম্পের প্রবেশপথে আল-কুদস ওপেন ইউনিভার্সিটির কাছে ইসরায়েলি বাহিনী একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে দুজন নিহত হন।

ওয়াফা জানিয়েছে, উত্তর গাজার গাজা সিটির দারাজ এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি সামরিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এর আগে আল জাজিরা জানিয়েছিল, আল-শেখ পরিবারের বাড়িতে হামলায় নিহতদের মধ্যে অন্তত দুজন নারী রয়েছেন।  

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৪১ হাজার ২৭২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫ হাজার ৫৫১ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS