News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
কোহলি-রোহিতকে ওয়ানডে বিশ্বকাপে দেখতে চান গম্ভীর

কোহলি-রোহিতকে ওয়ানডে বিশ্বকাপে দেখতে চান গম্ভীর

বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবে ওয়ানডে ও টেস্টে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।কিন্তু আগামী ওয়ানডে বিশ্বকাপের সময় কোহলি ৩৮ ও রোহিত পৌঁছাবেন ৪০ বছর বয়সে।  

যদিও ফিট থাকলে তাদের বিশ্বকাপে খেলানোর ইঙ্গিত দিয়েছেন গৌতম গম্ভীর। তার মতে, কোহলি-রোহিতের এখনো অনেক কিছু দেওয়ার বাকি। ভারতের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজই প্রথম সংবাদ সম্মেলনে আসেন তিনি।

গম্ভীর বলেন, ‘টি-টোয়েন্টি হোক বা ৫০ ওভারের বিশ্বকাপ, আমি মনে করি তারা দেখিয়েছে বড় মঞ্চে কী করতে পারে। একটা বিষয়ে আমি খুবই পরিষ্কার দুজনের ভেতরই অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে। ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি ও নভেম্বরে অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে অবশ্যই যথেষ্ট অনুপ্রাণিত থাকবে তারা। ‘

‘এরপর আশা করি, ফিটনেস যদি ধরে রাখতে পারে, তাহলে ২০২৭ বিশ্বকাপেও খেলতে পারে। তবে এটা একদমই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি বলতে পারব না তাদের মধ্যে কতখানি ক্রিকেট বাকি আছে। দিনশেষে এটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে, দলের সফলতায় তারা কতটা অবদান রাখতে পারবে। ‘

ছুটি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরছেন কোহলি-রোহিত। তাদের যতদিন সম্ভব রাখতে চান গম্ভীর। তিনি বলেন, ‘দিনশেষে দলই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি মনে করি কোহলি-রোহিতের এখনো অনেক কিছু দেওয়ার বাকি। তারা বিশ্বমানের খেলোয়াড় এবং যেকোনো দলই তাদের যতদিন সম্ভব ধরে রাখতে চাইবে। ‘

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS