News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
ভাত খেলে কি ভুঁড়ি বাড়ে? জানালেন পুষ্টিবিদ

ভাত খেলে কি ভুঁড়ি বাড়ে? জানালেন পুষ্টিবিদ

‘মাছে-ভাতে’ বাঙালিকে যদি ভাত খাওয়া ছেড়ে দিতে বলেন, তাহলে চলবে কী করে? তবে ভাত বেশি খেলে যে মেদ বাড়ে, সে কথা হয়তো অনেকেই জানেন। কিন্তু তা আদৌ সত্যি কি না, তা জানেন কি? পুষ্টিবিদরা কী বলছেন? সত্যিই কি ভুঁড়ি বেড়ে যাওয়ার সঙ্গে ভাতের কোনো সম্পর্ক রয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এ সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, পুষ্টিবিদ ইন্দ্রাণী ঘোষের মত, ওজন কিংবা ভুঁড়ি বেড়ে যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো একটি খাবারকে দায়ী করা যায় না। তার কথায়, ‘দেহের ওজন এক দিনে হুট করে বেড়ে যায় না।

দিনের পর দিন শরীরের প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি শরীরে গেলেই সমস্যা শুরু হয়।’ সুতরাং নির্দিষ্ট কোনো একটি খাবারের জন্য ওজন বেড়ে যেতে পারে না।

পুষ্টিবিদ জানান, ক্যালোরির দিক থেকে সাদা ভাত খুব একটা নিরাপদ নয়। তা ছাড়া এটি রিফাইন্ড কার্বোহাইড্রেটও বটে।যেহেতু খুব তাড়াতাড়ি সাদা ভাত হজম হয়ে যায়, তাই চট করে সুগার স্পাইকও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এর সঙ্গে যোগ হয় পরিমাণ। এক কাপ ভাতের চেয়ে এক বাটি ভাতের ক্যালোরি বেশি। সুতরাং যারা পরিমাণ সম্পর্কে একেবারেই সচেতন নন।

তাদের জন্য ভাত সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ইন্দ্রাণী বলেন, ‘কী দিয়ে ভাত খাচ্ছেন, সেটাও গুরুত্বপূর্ণ। চর্বিযুক্ত খাবারের সঙ্গে ভাতের জুটি মেদ হওয়ার জন্য যথেষ্ট।’

সাদা ভাতের তুলনায় ব্রাউন রাইস নিরাপদ। কারণ, এতে ফাইবারের পরিমাণ বেশি।এর সঙ্গে যদি প্রোটিন এবং প্রয়োজনীয় কিছু নিউট্রিয়েন্ট যোগ করা হয়, তাহলে ওজন বেড়ে যাওয়ার ভয় থাকে না। অন্ত্র ভালো থাকে। একইসঙ্গে মেটাবলিক হেলথ-ও উন্নত হয়। তাই পুষ্টিবিদরা সবসময় ব্যালান্সড ডায়েটের উপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS