News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
যে ৩ কৌশলে দাড়ি কামানোর পরেও ত্বক থাকবে চকচকে

যে ৩ কৌশলে দাড়ি কামানোর পরেও ত্বক থাকবে চকচকে

দাড়ি কামানোর সময় কাটা-ছেঁড়া বা জ্বালাভাব অনেকেরই পরিচিত সমস্যা। কিন্তু সঠিক যত্ন নিলে ত্বক থাকবে মসৃণ ও উজ্জ্বল।

আগে মুখ পরিষ্কার করুন

গরম পানি ও হালকা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বকের তেল, ময়লা ও ধুলো দূর হয়।গরম পানি দাড়ি নরম করে, ফলে ক্ষুর চালানো সহজ হয়।

প্রি-শেভ অয়েল ব্যবহার করুন

কয়েক ফোঁটা প্রি-শেভ অয়েল ত্বক ও ক্ষুরের মাঝে সুরক্ষার স্তর তৈরি করে। এতে ঘর্ষণ ও জ্বালাভাব কমে। হোহোবা বা আঙুরের বীজের তেল হালকা ও কম চটচটে।

পানিই আসল চাবিকাঠি

দাড়ির রোমে পানি শোষিত হলে তা নরম হয় এবং সহজে কামানো যায়। তাই গোসলের পর দাড়ি কাটাই আদর্শ। অন্য সময় হলে আগে হালকা গরম পানি গাল ধুয়ে নিন।

সঠিক পদ্ধতি মানলে কাটা-ছেঁড়া কমবে, ত্বক থাকবে ফ্রেশ ও চকচকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS