News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
যে দলের হাতে বিশ্বকাপ দেখতে চান শোয়েব আখতার

যে দলের হাতে বিশ্বকাপ দেখতে চান শোয়েব আখতার

দীর্ঘ চার সপ্তাহের হাড্ডাহাড্ডি লড়াই শেষে টি-২০ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ফাইনালকে ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার এই হাই-ভোল্টেজ ম্যাচ নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন।

শোয়েব আখতারের মতে, আহমেদাবাদের উইকেটে যদি স্পিনাররা সহায়তা পায়, তবে ২০০ রান হবে একটি নিরাপদ স্কোর।ভারতকে ফেভারিট মানলেও তিনি ভারতের হাতে শিরোপা দেখতে চান না। আখতার বলেন, “ভারত হয়তো জিতবে, কিন্তু ক্রিকেটের স্বার্থে এবার নিউজিল্যান্ডের এই বিশ্বকাপ জেতা উচিত।” 

তিনি আরও মনে করিয়ে দেন যে, এর আগে এই মাঠেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে ভারতের, যা তাদের ওপর বাড়তি মানসিক চাপ সৃষ্টি করতে পারে।

সাবেক পাকিস্তানি বোলার উমর গুলও কিউইদের এগিয়ে রেখেছেন।তার মতে, নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ বর্তমানে বেশ শক্তিশালী এবং ভারতের মাটিতে সাম্প্রতিক সিরিজ জয়ের আত্মবিশ্বাস তাদের ফাইনালে সাহায্য করবে।

ভারত এর আগে ২০০৭ এবং ২০২৪ সালে টি-২০ শিরোপা জিতেছে। এবার তাদের সামনে সুযোগ প্রথম দল হিসেবে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার এবং রেকর্ড তৃতীয়বারের মতো ট্রফি ঘরে তোলার। অন্যদিকে, ২০২১ সালের রানার্স-আপ নিউজিল্যান্ড তাদের প্রথম টি-২০ বিশ্বকাপ শিরোপার সন্ধানে মাঠে নামবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS