News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
দুবাই থেকে ফিরে যা বললেন শুভশ্রী

দুবাই থেকে ফিরে যা বললেন শুভশ্রী

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দুবাইয়ে কয়েক দিন আটকে থাকার কলকাতায় ফিরেছেন শুভশ্রী গাঙ্গুলি। সঙ্গে ছিলেন তার ছেলে ইউভান। দেশে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই সময়কে ‘ভয়াবহ অভিজ্ঞতা’ বলে বর্ণনা করেছেন অভিনেত্রী।

শুক্রবার বিকেলে কলকাতায় পৌঁছান শুভশ্রী।মা-ছেলের নিরাপদে ফেরায় স্বস্তি ফিরেছে পরিবারে। বিমানবন্দরে তাদের স্বাগত জানান স্বামী, পরিচালক রাজ চক্রবর্তী। এ সময় মাকে দেখেই জড়িয়ে ধরে ছোট মেয়ে ইয়ালিনি।

কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুভশ্রী বলেন, সবাইকে ধন্যবাদ।সবার ভালোবাসা, সবার সমর্থন ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে এবং আমার পরিবারকে লড়াই করার শক্তি দিয়েছে। ধন্যবাদ সবাইকে। 

তিনি বলেন,  ওখানকার অভিজ্ঞতা ভাগ করতে পারব না এখনই। ভীষণ ভয়াবহ পরিস্থিতি ছিল এবং আমি এখন সত্যিই বিধ্বস্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS