News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
বিএনপির এমপিদের নিয়ে কর্মশালা: দ্বিতীয় দিনে ৩ বিভাগের প্রশিক্ষণ

বিএনপির এমপিদের নিয়ে কর্মশালা: দ্বিতীয় দিনে ৩ বিভাগের প্রশিক্ষণ

ঢাকা জেলাসহ তিন বিভাগের সংসদ সদস্যদের (এমপি) নিয়ে শুরু হয়েছে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কর্মশালা শুরু হয়। দিনের কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন।এরপর বিকেলের সমাপনী পর্বে অংশ নেবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের এমপিরা।

কর্মশালায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সিনিয়র নেতা ড. ওসমান ফারুক প্রমুখ উপস্থিত রয়েছেন।

এর আগে গত শুক্রবার (৬ মার্চ) দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছুসংখ্যক সংসদ সদস্য অংশ নিয়েছিলেন।

কর্মশালায় অংশ নেওয়া একজন সংসদ সদস্য জানান, দলীয় এমপিদের সংসদের বিধি-বিধান, কার্যপ্রণালী বিধিসহ বিভিন্ন বিষয়ে স্বচ্ছ ধারণা দিতেই মূলত এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই নতুন। আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS