News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
ছোলার সালাদের ড্রেসিংয়ে কী দেবেন, দেখুন রেসিপি

ছোলার সালাদের ড্রেসিংয়ে কী দেবেন, দেখুন রেসিপি

ছোলার সালাদের রেসিপি দিয়েছেন দিল আফরোজ

উপকরণ

  • সাদা বড় ছোলা ১ কাপ
  • লবণ পরিমাণমতো
  • তিন রকম সবজি (শসা, টমেটো, বাঁধাকপি) মিলিয়ে ১ কাপ
  • পেঁয়াজ ২টি
  • লেবুর রস ২ টেবিল চামচ
  • চিনি ১ টেবিল চামচ
  • চিলি সস ১ চা-চামচ
  • চিলি ফ্লেক্স ১ চা-চামচ
  • জলপাই তেল ২ টেবিল চামচ
  • গোলমরিচ আধা চা-চামচ
  • ধনেপাতাকুচি পরিমাণমতো
  • কাঁচা মরিচ ১ চা-চামচ করে মিহি কুচি
  • চিনাবাদাম ২ টেবিল চামচ।

প্রণালি

  • ছোলা ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন।
  • অল্প লবণ দিয়ে প্রেশারকুকারে সেদ্ধ করে নিন।
  • টমেটো, শসা, বাঁধাকপি ও পেঁয়াজ ধুয়ে কিউব করে কেটে রাখুন।
  • ড্রেসিংয়ের জন্য একটি বাটিতে লেবুর রস, লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া, সস, চিলি ফ্লেক্স ও জলপাই তেল মিশিয়ে নিন।
  • পরিবেশন পাত্রে সালাদ রেখে ওপরে ড্রেসিং ঢেলে দিন। ধনেপাতা, কাঁচা মরিচকুচি ও বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS