News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
লেবাননে অন্তত ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

লেবাননে অন্তত ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

মধ্যপ্রাচ্যে সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার কারণে অন্তত ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার জবাবে ইসরেলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং ইসরায়েলি সেনাবাহিনী ভারী বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করে।

এফপির খবর অনুযায়ী, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর মুখপাত্র বাবার বালচ জানান, ‘রক্ষণশীল অনুমান’ অনুযায়ী প্রায় ৩০ হাজার মানুষ শেল্টারে আশ্রয় পেয়েছে ও নিবন্ধিত হয়েছে, আর অনেককে সড়কের পাশে গাড়িতে রাত কাটাতে হয়েছে।

মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, তিনি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আইডিএফকে লেবাননের অতিরিক্ত এলাকায় অগ্রসর হয়ে দখল করার অনুমতি দিয়েছেন, যাতে আরও কোনো রকেট ইসরায়েলের সীমান্ত এলাকায় না নিক্ষিপ্ত হয়।

অন্যদিকে ইরানে মার্কিন-ইসরায়েলিদের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ হামলায় ইরানে হাজার হাজার মানুষ আহত হয়েছেন। ১ মার্চ ২৪ ঘণ্টায় ইরানে ৫৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল রেড ক্রিসেন্ট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS