News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াত নেত্রীর

ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াত নেত্রীর

ঘরে-বাইরে সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।

তিনি বলেন, রমজান আত্মসংযম ও আত্মিক পরিশুদ্ধতার মাস। এ মাসের শিক্ষা ধারণ করে সামাজিক জীবনেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে রাজনৈতিক দল ও বিশিষ্ট পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, নৈতিকতা প্রশিক্ষণের মাস রমজান। আসুন, রমজানের শিক্ষা নিয়ে আমরা দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করি।

মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নির সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নারী নেত্রীরা অংশ নেন।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন নারী নির্যাতন প্রতিরোধে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি নির্বাচনী প্রচারণায় জামায়াতের মহিলা বিভাগের কার্যক্রমের প্রশংসাও করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা বলেন, নারীর ওপর সহিংসতা বন্ধ করতে হলে নারীর ক্ষমতায়নের ওপর জোর দিতে হবে।

এ সময় জামায়াত মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট রমজান মাসেও ‘ক্ষমতাসীন দলের’ নেতাকর্মীদের সহিংস আচরণের নিন্দা জানান। 

তিনি বলেন, নারী সমাজের সহযোগিতা পেলে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নারীরা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিম আর্লি, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হোসেনা পাশা এবং জাতীয় পর্যবেক্ষক কমিটির সদস্য রেহানা সালাম।

ইফতার মাহফিলে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন জামায়াত মহিলা বিভাগের শ্রমিক কল্যাণ বিভাগীয় সেক্রেটারি রোজিনা আক্তার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS