News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) স্পিকারের বাসভবনে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। সাক্ষাতে তারা সংসদীয় মৈত্রী গ্রুপসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরালো করতে ভূমিকা রাখতে পারে।

স্পিকার বলেন, একাদশ জাতীয় সংসদের মত দ্বাদশ জাতীয় সংসদের জন্যও সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হচ্ছে। তিনি বলেন, জাপানের সংসদীয় মৈত্রী গ্রুপের সঙ্গে জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভা সুষ্ঠুভাবে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চতুর্থবারের মত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি অভিনন্দন জানান।

রাষ্ট্রদূত বলেন, জাপানের রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার সমন্বয়ে সংসদীয় মৈত্রী গ্রুপ ৩১ জুলাই বাংলাদেশ জাতীয় সংসদ পরিদর্শন ও সভায় অংশগ্রহণ করবেন।

এসময় রাষ্ট্রদূতের বিশেষ সহকারীসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS