News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
মেক্সিকোতে ডাম্প ট্রাকে পাওয়া গেল ১৯ মরদেহ

মেক্সিকোতে ডাম্প ট্রাকে পাওয়া গেল ১৯ মরদেহ

মেক্সিকোর একটি গ্রামীণ রাস্তায় পরিত্যক্ত একটি ডাম্প ট্রাকে পাওয়া গেল ১৯টি মরদেহ। সোমবার (১ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসে একটি ডাম্প ট্রাকের মধ্যে এবং তার আশেপাশে থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

এক বিবৃতিতে দেশটির নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, গত শুক্রবার (৩০ জুন) মেক্সিকোর অন্যতম শক্তিশালী গ্যাং সিনালোয়া কার্টেল এবং চিয়াপাস এন্ড গুয়াতেমালা নামে আরেকটি গ্যাংয়ের মধ্যে সীমান্ত এলাকার চোরাচালানের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ হয়েছে। নিহতরা সেই ঘটনারই শিকার বলে ধারণা করা হচ্ছে। নিহতদের গুলি করে হত্যা করা হয়েছে যাদের মধ্যে ছয়জন গুয়াতেমালার নাগরিক।  খবর আল জাজিরা 

চিয়াপাস অঞ্চলটি মাদক, অস্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসীদের পাচারের জন্য গুরুত্বপূর্ণ। অঞ্চলটিতে মাদক ও অভিবাসী পাচার সংক্রান্ত গ্যাংদের মধ্যে প্রায়শই এই ধরনের সহিংসতার ঘটনা ঘটে।  

অঞ্চলটিতে সাম্প্রতিক সহিংসতার ফলে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। ফলে গুয়াতেমালার সঙ্গে মেক্সিকোর দক্ষিণ সীমান্তকে শক্তিশালী করার জন্য অতিরিক্ত ১২শ নিরাপত্তা কর্মী মোতায়েনে বাধ্য হয়েছে মেক্সিকো সরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS