পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে চলা শান্তি আলোচনা হঠাৎ করেই ভিন্ন দিকে মোড় নেয়। আলোচনার মাঝপথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ফোনকল পরিস্থিতিকে আমূল বদলে দিয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, বৈঠকের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বিস্তারিত পড়ুন
ওমান উপসাগর ও হরমুজ প্রণালি ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এবার কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। অবরোধ ঘোষিত এলাকায় অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করলে সেটি আটক, দিক পরিবর্তনে বাধ্য করা কিংবা সরাসরি জব্দ করা হতে পারে বলে জানিয়েছে তারা। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নাবিকদের বিস্তারিত পড়ুন
বাংলাদেশ ও ইন্দোনেশিয়া বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃষি ও যোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে। একইসঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ এবং ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) জাকার্তায় অনুষ্ঠিত বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিতীয় দফা পররাষ্ট্র দপ্তর পরামর্শতে ( এফওসি) এসব বিস্তারিত পড়ুন
ইরান ও ইসরায়েলি বাহিনীর মধ্যে টানা ৪০ দিনের যুদ্ধের পর যুদ্ধবিরতি চলাকালে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে ইসলামাবাদে এ আলোচনার আনুষ্ঠানিক সূচনা হয়। বিবিসি জানিয়েছে, আপাতত এ আলোচনা পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষভাবে চলছে। অবশ্য বৈঠক শুরুর কিছুক্ষণ পর মধ্যস্থতাকারীদের ঘনিষ্ঠ সূত্রের বিস্তারিত পড়ুন
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানিয়ে এবং উভয় পক্ষকে শান্তির এ সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। কয়েক সপ্তাহ ধরে বাড়তে থাকা উত্তেজনার পর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ প্রধান, যা ইসলামাবাদে শুরু হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ বিস্তারিত পড়ুন
ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলমান সংঘাতে ইরান ‘ভয়াবহভাবে হারছে’। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একটি পোস্টে এ মন্তব্য করেন তিনি। ওই পোস্টে ইরানের দীর্ঘদিনের শীর্ষ নেতাদের মৃত্যুর বিষয়ে ইঙ্গিত করে ট্রাম্প লেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের দীর্ঘদিনের ‘নেতারা’ আর আমাদের মাঝে বিস্তারিত পড়ুন
পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ঘিরে আন্তর্জাতিক মনোযোগ যখন তুঙ্গে, তখন ‘প্রপাগান্ডা’ ছড়ানোর অভিযোগে সমালোচনার মুখে পড়েছে ভারতের কিছু গণমাধ্যম। পর্যবেক্ষকদের অভিযোগ, ইসলামাবাদের কূটনৈতিক উদ্যোগকে স্বীকৃতি না দিয়ে বরং বিভ্রান্তিকর তথ্য ও পক্ষপাতদুষ্ট বয়ান তুলে ধরছে ভারতীয় কিছু টিভি চ্যানেল। পাকিস্তানের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনায় ইরানের প্রতিনিধি বিস্তারিত পড়ুন
পাকিস্তানের মধ্যস্থতায় সংলাপে যোগ দিতে ইসলামাবাদে পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদল। শনিবারের এই বৈঠকের আগে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে চারটি বিষয়— ১. পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকাগত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।ইরানের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানের সেনাপ্রধান বিস্তারিত পড়ুন
কাতারসহ বিভিন্ন দেশে জব্দ করে রাখা ইরানের সম্পদ মুক্ত করে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে ওয়াশিংটন। এর আগে শনিবার (১১ এপ্রিল) ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এসব সম্পদ ছাড়ে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। তবে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিবিএস নিউজকে দেওয়া বক্তব্যে ওই দাবি সরাসরি বিস্তারিত পড়ুন
হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ট্রানজিট ফি ইরানের জাতীয় মুদ্রা রিয়ালে পরিশোধের প্রস্তাব দিয়েছে দেশটি। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান জানান, একটি সংসদীয় প্রস্তাবের অধীনে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) মুম্বাইয়ে ইরানের কনস্যুলেট জেনারেলের এক্স পোস্টে (সাবেক টুইটার) এ তথ্য জানানো হয়েছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা ও টেকসই বিস্তারিত পড়ুন