News Headline :
ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি ইউক্রেনের বন্দরে জাহাজে রুশ হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক

প্রতিরক্ষা খাতে সহযোগিতায় বাংলাদেশ-জাপান চুক্তি সই

বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।  সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি নিজ নিজ পক্ষে এই চুক্তি সই করেন।  মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। চুক্তির বিস্তারিত পড়ুন

কোথাও যাবো না, পাসপোর্ট দিয়ে দিয়েছি: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, তিনি পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন এবং আর কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পাসপোর্ট জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, পাসপোর্ট দিয়ে দিয়েছি। আমি বিস্তারিত পড়ুন

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার (২ ফেব্রুয়ারি) সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেনা সদর জানায়, সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহায়তা বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এদিকে ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ বিস্তারিত পড়ুন

আশুলিয়ায় দগ্ধ ছাত্রদল নেতা মারা গেছেন

সাভারের আশুলিয়ার দুই ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে দগ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা সাইফুল ইসলাম (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ খবর নিশ্চিত করে বলেন, সাইফুলের শরীরের ৩০ বিস্তারিত পড়ুন

আরও বাড়ল এলপিজির দাম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ১২ কেজি এলপিজির দাম ৫০ টাকা বাড়ায় সংস্থাটি। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বিস্তারিত পড়ুন

রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির দাবি

পদোন্নতিবঞ্চিতদের জন্য বিশেষ ব্যবস্থায় পদোন্নতির দাবি জানিয়েছেন সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে প্রায় ২০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন মো. মোতাহের হোসেন। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিস্তারিত পড়ুন

বাংলাদেশের নির্বাচন অবাধ-সুষ্ঠু করার আহ্বান জানিয়ে মার্ক রুবিওকে চিঠি মার্কিন কংগ্রেসম্যানদের

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপদ হয়, তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি সহায়তা এবং নিরপেক্ষ মনিটরিং দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওকে চিঠি লিখেছেন দুইজন মার্কিন সিনিয়র কংগ্রেসম্যান জো উইলসন এবং নাইল পাও। মঙ্গলবার ( ২৭ জানুয়ারি) তারা এ  চিঠি দেন। চিঠিতে তারা বলেন, বাংলাদেশের আসন্ন বিস্তারিত পড়ুন

গণমাধ্যম কমিশনের খসড়া প্রকাশে টিআইবির ক্ষোভ

বাংলাদেশে মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সম্প্রচারের বিকাশে একটি অভিন্ন, স্বাধীন ও কার্যকর গণমাধ্যম কমিশনের দাবি দীর্ঘদিনের, যার প্রতিফলন ছিল গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে। কিন্তু প্রতিবেদন হস্তান্তরের দীর্ঘ দশ মাসের বেশি সময় ধরে এর সুপারিশ বাস্তবায়নে সম্পূর্ণ নির্বিকার থাকা অন্তর্বর্তী সরকার তার মেয়াদের শেষ মুহূর্তে এসে কমিশনের নামে দুটি নতুন সরকারি বিস্তারিত পড়ুন

নরসিংদীতে নির্বাচনী নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নরসিংদীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার পাঁচটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)-এর ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে নরসিংদী শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স টহল বিস্তারিত পড়ুন

সহিংসতা ও প্রশাসনিক নিষ্ক্রিয়তা সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি: ইডব্লিউএ

নির্বাচনী আচরণবিধির ব্যাপক লঙ্ঘন, ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতা এবং এসব ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স (ইডব্লিউএ)। শুক্রবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকাশিত নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব উদ্বেগের কথা তুলে ধরে সংস্থাটি। সংবাদ সম্মেলনে ইডব্লিউএ’র প্রেসিডেন্ট ড. বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2026 EU BANGLA NEWS