আমাদের প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা, যখন যাই তখনই কথা বলতে পারি, এজন্য হাসপাতাল সংশ্লিষ্টদের বলেছি, যখন যেটা প্রয়োজন আমাকে জানাবেন, এমনটাই উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১১ মে) বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে তিনি এসব কথা বিস্তারিত পড়ুন
সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে প্রস্তুতিমূলক সভা শেষে মন্ত্রী এ কথা জানান। দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিস্তারিত পড়ুন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। জনগণের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌঁছে দিতে পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিস্তারিত পড়ুন
ফায়ার সার্ভিসের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর কদমতলী এলাকার একটি ফোম কারখানায় লাগা আগুন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।শুক্রবার (৮ মে) রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার বিস্তারিত পড়ুন
হাওর রক্ষায় শুধু ত্রাণ নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) রাশেদ আল মাহমুদ তিতুমীর। এজন্য কৃষি, পানি সম্পদ, পরিবেশ, মৎস্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে সমন্বিত পরিকল্পনা করার কথা জানান তিনি।কেননা, হাওরের বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে গেছে। টাঙ্গুয়ার হাওরে এখন বিস্তারিত পড়ুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৬ মে) এক শোক বার্তায় তিনি এ শোক ও সমবেদনা জানান। এদিন ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিস্তারিত পড়ুন
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। লঞ্চে প্রথম ১০০ কিলোমিটারে জনপ্রতি ১৮ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ১৪ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। বুধবার (০৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয় লঞ্চের ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে। এতদিন প্রথম ১০০ কিলোমিটার দূরত্বে জনপ্রতি প্রতি কিলোমিটারের ভাড়া ছিল ২ টাকা ৭৭ বিস্তারিত পড়ুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে। মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের সদস্য। তার বাড়ি বগুড়ায়। পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনের বিস্তারিত পড়ুন
খুলনায় রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। সোমবার (৪ মে) মহানগরীর লবণচরা থানা এলাকার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে গুলির সঠিক সময় কেউ নিশ্চিত করতে পারেনি।রাজু হাওলাদার লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকার আজাদ মাস্টার সংলগ্ন ইউনুস হাওলাদারের ছেলে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিষয়টি জানাজানি হয়।উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে আবারও গুলি চালায়।এ সময় অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক দ্রুত গাড়িটি কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে গিয়ে আশ্রয় নেন। পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর কুদির বটতলা এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা গুলি চালায়। গুলি গাড়িতে লাগলে তিনি দ্রুত থানায় আশ্রয় নেন। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, গুলিবিদ্ধ এক রোগীকে ঢাকায় নেওয়ার পথে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশি সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে সীমানা পার করে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে চিকিৎসার জন্য খুমেকে আনা হয়। তার সঙ্গে থাকা এক নারী জানান, আহত ব্যক্তি তার ছেলের বন্ধু। গুলিবিদ্ধ অবস্থায় তিনি তাদের বাড়িতে আশ্রয় নিলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। বিস্তারিত পড়ুন
দেশে বিপুল পরিমাণ ওয়াকফ করা অর্থ-সম্পত্তি অব্যবস্থাপনা ও দখলের কারণে বেহাত হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের সপ্তম অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এতথ্য জানান। ধর্ম সচিব বলেন, অনেক সম্পদশালী মুসলিম ব্যক্তি বিস্তারিত পড়ুন