ডা. জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক

ডা. জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৬ মে) এক শোক বার্তায় তিনি এ শোক ও সমবেদনা জানান।

এদিন ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম জেবুন্নেছা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারেক রহমানের এ শোক বার্তা গণমাধ্যমে পাঠানো হয়।

শোক বার্তায় বিএনপি চেয়ারম্যান বলেন, বেগম জেবুন্নেছার মৃত্যুতে আমি তাঁর পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন, যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন।

তিনি আরও বলেন, এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে তিনি নিজ সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলেছেন।মরহুমা বেগম জেবুন্নেছা একজন মহীয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন।

তারেক রহমান মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS