কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে

কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর কদমতলী এলাকার একটি ফোম কারখানায় লাগা আগুন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।শুক্রবার (৮ মে) রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS