নির্বাচনে জয়লাভ করায় বিএনপিকে অভিনন্দন জানিয়েছে ইইউ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করায় বিএনপিকে  অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।  শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার ইউরোপীয় ইউনিয়নের অফিস ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়নের প্রধান অফিস থেকে পাঠানো এক বিবৃতি তুলে ধরে  এই অভিনন্দন জানায়। ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে উল্লেখ করা হয়, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে সত্যিকার অর্থে প্রতিযোগিতামূলক সংসদ নির্বাচন এবং বিস্তারিত পড়ুন

আব্দুন নূর তুষারের ফেসবুক পোস্টকে ভুয়া বলল প্রেস উইং

গণভোট নিয়ে অনলাইন অ্যাকটিভিস্ট আব্দুন নূর তুষারের দেওয়া একটি পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে আব্দুন নূর তুষার দাবি করেন, “গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’ মিলে মোট ৩ কোটি ২৫ লাখ ভোট পড়েছে। অন্যদিকে নির্বাচনে ভোট দিয়েছে ৭ কোটি ৬৬ লাখ মানুষ। তিনি বিস্তারিত পড়ুন

বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শ‌নিবার (১৪ ফেব্রুয়া‌রি) জাতিসংঘ এক বার্তায় এই অভিনন্দন জানিয়েছে। বার্তায় উ‌ল্লেখ করা হয়, মহাসচিব সব রাজনৈতিক স্টেকহোল্ডারকে গতিশীলতা গড়ে তুলতে উৎসাহিত করেন, যাতে জাতীয় ঐক্য জোরদার করা যায়, গণতান্ত্রিক রীতিনীতি এবং আইনের শাসন, সংখ্যালঘুদের রক্ষা করার পাশাপা‌শি সব নাগ‌রিক বিস্তারিত পড়ুন

নির্বাচনে হেরেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। তিনি ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচন করেন। মাহবুব আলম পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট। এ বিস্তারিত পড়ুন

পটুয়াখালী-৩ : নুরুল হককে অভিনন্দন জানালেন হাসান মামুন

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জয়ী হওয়ায় বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকারের সভাপতি নুরুল হককে (নুর) অভিনন্দন জানিয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্ব হাসান মামুন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি নিজ ফেসবুক পোস্টে এই অভিনন্দন জানান। এতে তিনি লিখেছেন, ‘অভিনন্দন– ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী–৩’। বিএনপি নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী বিস্তারিত পড়ুন

সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহতের আহ্বান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাকার প্রলোভন দেখিয়ে ভোট প্রভাবিত করার অভিযোগ তুলে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। বুধবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, আগামীকাল (১২ ফেব্রুয়ারি) সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে নির্বাচনের বিস্তারিত পড়ুন

নজরদারি প্রযুক্তি পর্যালোচনা বিষয়ক প্রতিবেদন জমা প্রধান উপদেষ্টার কাছে

অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেদনে রাষ্ট্রের নজরদারি সক্ষমতা ও এর সীমাবদ্ধতার আইনি ও কারিগরি দিকসমূহ বিস্তারিত পড়ুন

ইইউ ও আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধানের বৈঠক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) পর্যবেক্ষক দলের প্রধান রোহানা রোহানা হেট্টিয়ারাচ্ছির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আয়োজিত এই বৈঠকে উভয় মিশনপ্রধান চলমান নির্বাচন প্রস্তুতি, অনলাইন এবং মাঠ পর্যায়ের নির্বাচনের পূর্বপরিস্থিতি, নির্বাচনে নারীর ভূমিকা এবং পুরো নির্বাচনী প্রক্রিয়া নিয়ে মতবিনিময় বিস্তারিত পড়ুন

পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম শেষ: এনসিটিবি

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও বাঁধাই সম্পন্ন করে ৭ ফেব্রুয়ারি শতভাগ সরবরাহ নিশ্চিত করেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এনসিটিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ৩০ কোটি ২ লাখ ৫৫ বিস্তারিত পড়ুন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক চুক্তি সই

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে স্বাক্ষরকারীরা হলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এতে মার্কিন পক্ষে সই করেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার।  সোমবার (৯ ফেব্রুয়ারি) এ চুক্তি সই হয়। গত বছরের এপ্রিল থেকে নয় মাস ধরে এই বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2023 EU BANGLA NEWS