News Headline :
শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি ইউক্রেনের বন্দরে জাহাজে রুশ হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক সাদা পোশাকে শিক্ষার্থীদের পেটাচ্ছে পুলিশ, দাবি অখিলেশ যাদবের মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পরিমাপে কারচুপি করায় মহাখালীতে ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা নতুন চার কোম্পানি যুক্ত করে সিএসই-৩০ ইনডেক্স সমন্বয় জামায়াতের সেই এমপির আরেকটি ভিডিও ভাইরাল জামায়াতের এমপি নজরুল বললেন, ‘ওরে নিয়ে আমি একবারই এসেছি’

কোটা সংস্কার: প্রয়োজনে সংসদে আইন হতে পারে

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কোটা সংস্কার নিয়ে আদালতের রায়ের পর রাষ্ট্রের নির্বাহী বিভাগ দেশের স্বার্থে কিছু করার প্রয়োজন হলে তা অবশ্যই করবে।   বৃহস্পতিবার (১৮ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সর্বোচ্চ আদালতের রায় বা সিদ্ধান্তই আইন হিসেবে গণ্য হবে। প্রয়োজন হলে বিস্তারিত পড়ুন

সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানোয় প্রাণহানির ঘটনা ঘটেছে: পলক

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর মিথ্যা তথ্য ছড়ানোর ফলে সারা দেশে সংঘর্ষ ও প্রাণহানির মতো ঘটনা ঘটেছে জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এর জন্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম দায়ী।   সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু দেখে যাচাই-বাছাই না করে শিক্ষার্থীদের কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী বিস্তারিত পড়ুন

খুলনার ৩ পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

সারা দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা প্রথার যৌক্তিক সমাধানের দাবিতে খুলনার তিনটি পয়েন্টে মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে মহানগরীর নতুন রাস্তা মোড়ে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিএল কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে শিববাড়ি বিস্তারিত পড়ুন

ময়মনসিংহে টাউনহল মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ 

কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ময়মনসিংহ নগরের টাউনহল মোড় অবরোধ করেছে বিক্ষোভ করেছেন  শিক্ষার্থীরা।   সোমবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে টাউনহল তিন রাস্তার মোড়ে অবস্থান নিয়ে কোটা নিয়ে নানা ধরনের স্লোগান দেন আন্দোলনকারীরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজ, জিলা স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিস্তারিত পড়ুন

সরকার আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না: আইনমন্ত্রী

কোটা সংস্কারের বিষয়ে সরকার সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, একটি প্রশ্ন উঠেছে যে কোটা আদালতের বিষয় নয়, সরকারের বিষয়।একটি বিষয় যখন আদালতে গেছে, তখন আদালতের রায়ের জন্য সরকার অপেক্ষা করবে। আদালতের রায়ের পর সরকার পদক্ষেপ নেবে। কিন্তু শিক্ষার্থীরা আদালতের রায় পর্যন্ত বিস্তারিত পড়ুন

পিকআপভ্যানের চাপায় প্রাণ গেল মায়ের, হাসপাতালে মেয়ে

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পিকআপভ্যানের চাপায় সুফিয়া আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তার মেয়ে সাথী আক্তার (১৩)। সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলার পূর্ব দ্বীপেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া আক্তার উপজেলার জামাইল গ্রামের কামাল হোসেনের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে বিস্তারিত পড়ুন

বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে ঢাবিতে পুলিশ ঢুকবে: বিপ্লব সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সামনে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে।   এ সংঘর্ষকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। তবে এমন ঘটনাকে কেন্দ্র করে কোনো পুলিশ সদস্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখা বিস্তারিত পড়ুন

এবার ঢামেক-দোয়েল চত্বর এলাকায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের পর এবার শহীদুল্লাহ হল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও দোয়েল চত্বর এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। সোমবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে এ খবর পাওয়া যায়।এর আগে, বিজয় একাত্তর হলের সামনে কোটা আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ঢামেক-শহীদুল্লাহ হলের আশপাশের এলাকায় থাকা শিক্ষার্থীরা জানান, শহীদুল্লাহ বিস্তারিত পড়ুন

যশোরে ট্রাকচাপায় মৎস্যজীবী নিহত

যশোরের বাঘারপাড়া উপজেলায় ট্রাকচাপায় মোহাম্মদ সিদ্দিক (৫০) নামে এক মৎস্যজীবী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দক্ষিণ শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিদ্দিক স্থানীয় দক্ষিণ শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- মোহাম্মদ সুফিয়ান (২০), সাহিদুল ইসলাম (১৮), আব্দুল মজিদ (৪৮) ও কবির বিস্তারিত পড়ুন

বান্দরবানে কেএনএফের আরও ৫ সহযোগী গ্রেপ্তার

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় কেএনএফের আরও পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (১২ জুলাই) বিকেলে আসামিদের কঠোর পুলিশি পাহারায় রুমা সদর থেকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়।পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন।   এর আগে বৃহস্পতিবার বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2026 EU BANGLA NEWS