News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
পিকআপভ্যানের চাপায় প্রাণ গেল মায়ের, হাসপাতালে মেয়ে

পিকআপভ্যানের চাপায় প্রাণ গেল মায়ের, হাসপাতালে মেয়ে

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পিকআপভ্যানের চাপায় সুফিয়া আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তার মেয়ে সাথী আক্তার (১৩)।

সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলার পূর্ব দ্বীপেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুফিয়া আক্তার উপজেলার জামাইল গ্রামের কামাল হোসেনের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।  

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পূর্ব দ্বীপেশ্বর এলাকায় মেয়ে সাথীকে নিয়ে হাঁটতে বের হন সুফিয়া। এসময় কিশোরগঞ্জ-ভালুকা সড়ক পার হতে গেলে একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন তারা। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সুফিয়াকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো বিষয়টি নিশ্চিত করেছেন। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS