একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে যাদের মাঠে থাকার কথা, সেই স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকরাই সবচেয়ে অবহেলার শিকার। বিদেশি পর্যবেক্ষকদের জন্য পাঁচ তারকা হোটেল, গাড়ি ও আনুষঙ্গিক সব সুবিধা নিশ্চিত হলেও, নিজ দেশের ৫৫ হাজার স্বেচ্ছাসেবী পর্যবেক্ষকের তিন দিনের থাকা খাওয়ার ন্যূনতম ব্যয় দিতেও অনাগ্রহ দেখাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিস্তারিত পড়ুন
বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ৩৮টি দেশের বিদেশি কূটনীতিক অংশ নিয়েছেন। ইশতেহারে বিএনপির পররাষ্ট্র নীতি কী হবে? এ বিষয়ে কূটনীতিকদের আগ্রহই ছিল বেশি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে বিএনপির ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, অনুষ্ঠানে মোট ৩৮টি দেশের কূটনীতিক উপস্থিত বিস্তারিত পড়ুন
পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকরা কোনো চাপ সৃষ্টি করেননি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকদের পক্ষ থেকে কোনো চাপ আছে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার বিস্তারিত পড়ুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ধূপখোলা মাঠে এ ঘটনা ঘটে। আহত ক্যাম্পাস সাংবাদিকরা হলেন- আমার দেশের লিমন ইসলাম, ডেইলি স্টারের রাকিবুল ইসলাম, দেশ রুপান্তরের ফাতেমা আলী, আজকের পত্রিকার বিস্তারিত পড়ুন
২০২৪ সালে ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের পর সারাদেশে নানামুখী উদ্যোগ, সংস্কার ও পরিবর্তন আসার পরও সহিংসতার দিক বিবেচনায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখযোগ্যভাবে দৃশ্যমান হয়েছে। বিশেষ করে রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতা, মব সহিংসতা ও গণপিটুনি, সাংবাদিক নির্যাতন, সীমান্তে হত্যা ও নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। একইসঙ্গে শ্রমিক নির্যাতন, মত প্রকাশের বিস্তারিত পড়ুন
জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসে এই প্রথম পোস্টাল ব্যালটের মাধ্যমে হাজতি ও কয়েদি মিলিয়ে ৫ হাজার ৬৯০ জন কারাবন্দি ভোটার হয়েছেন। এ ছাড়া মোট ভোটারের মধ্যে চারশর বেশি ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দিও ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। কারা অধিদপ্তর জানিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গতকাল মঙ্গলবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে বিস্তারিত পড়ুন
ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টাকালে দায়িত্বরত নিরাপত্তা সদস্যদের সঙ্গে ঢাকা-১৭ আসনের জামায়াতের প্রার্থী স ম খালিদুজ্জামানের আচরণের প্রতিবাদ জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে এমন আচরণ ও মন্তব্যের জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে এই প্রার্থীকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি। সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ খান বিস্তারিত পড়ুন
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, যে তরুণ পথে নেমে এসেছে, যে যুবক কাজ ফেলে রাজপথে নেমেছে, যে বাবা ছেলেকে মিছিলে পাঠিয়ে প্রার্থনায় বসেছে, যে শ্রমিক প্রতিবাদের ঝড় তুলেছে, তাদের সবার কাছে আমাদের অনেক ঋণ। আর সেই ঋণই ‘জুলাই সনদ’। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী বিস্তারিত পড়ুন
সরকার দেশের চট্টগ্রাম বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘ফেভারেবল’ না হলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দীর্ঘমেয়াদি কনসেশন চুক্তি হবে না। সোমবার (২ ফেব্রুয়ারি) বিস্তারিত পড়ুন
রাজধানীর পুরান ঢাকার ওয়ারী এলাকায় পাস্তা ক্লাব নামে একটি রেস্টুরেন্টে ওভেন বিস্ফোরণের ঘটনায় দুইজন দগ্ধসহ মোট ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ওয়ারী র্যাঙ্কিং স্ট্রিট লেন এলাকার বাটা শোরুমের পাশের একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত রেস্টুরেন্টটিতে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস বলছে, গ্যাস লাইন থেকে বিস্তারিত পড়ুন