ইসলামিক ফাউন্ডেশনে প্রতিবাদ সমাবেশ

ইসলামিক ফাউন্ডেশনে প্রতিবাদ সমাবেশ

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) কতিপয় কর্মকর্তা বিভিন্ন পত্রিকায় মিথ্যা বানোয়াট সংবাদ ছড়িয়ে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে আসছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল)  রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়ন এ প্রতিবাদ সমাবেশ করে।

ইসালামিক ফাউন্ডেশনের প্রধান অফিসে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইসালামিক ফাউন্ডেশনের কতিপয় কর্মকর্তা বিভিন্ন পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ ছড়িয়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।একই সঙ্গে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী যে সমস্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যন্ত অঞ্চলে বদলি করা হয়েছে, তাদেরকে স্ব-স্ব পদে পদায়নের জন্য সংস্থার মহাপরিচালকের প্রতি অনুরোধ জানানো হয়।

প্রায় ৫ শতাধিক কর্মচারীদের উপস্থিতিতে প্রতিবাস সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ও জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম.এ বারী। এতে বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল  হক, সহসভাপতি সুলতান উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আ. রহমান আলম, মহিলা সম্পাদিকা সুলতানা পারশিয়া লুসি, ইফা ফরিদপুর জেলা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার রুহুল আমিন। বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা সেকান্দার আলী মন্ডল, জাতীয়তাবাদী শ্রমিক দল, শেরেবাংলা নগর থানা সাবেক আহ্বায়ক আল আমিন ও ইকবাল হোসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS