News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
চারটি টিভিকে ডেকে বাংলাদেশ ব্যাংক গভর্নরের গোপন ব্রিফিং

চারটি টিভিকে ডেকে বাংলাদেশ ব্যাংক গভর্নরের গোপন ব্রিফিং

চারটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ডেকে গোপনে ব্রিফিং করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

রোববার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বেসরকারি টেলিভিশন একাত্তর, সময় টেলিভিশন, চ্যানেল আই এবং এনটিভিকে ব্রিফি করেন তিনি।

এসময় অন্যান্য টিভি, পত্রিকা ও অনলাইনের সাংবাদিকরা উপস্থিত থাকলেও তাদের ডাকেননি গভর্নর। তাৎক্ষণিক এর প্রতিবাদ করেন উপস্থিত সাংবাদিকরা। কি নিয়ে ব্রিফিং করা হয়েছে, সাংবাদিকরা জানতে চাইল বিষয়বস্তু জানাতে অপারগতা প্রকাশ করে মুখপাত্রের দপ্তর।

মুখপত্রের দপ্তর সূত্রে জানা যায়, শুধু চারটি টেলিভিশনকে ডাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

‘দেশের অর্থনীতি এখন তলানিতে, চাকরিজীবনে অর্থনীতির এমন খারাপ অবস্থা আর দেখিনি’, এমন মন্তব্য করে সম্প্রতি চাপে রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এ বিষয়ে সাফাই গাইতে শুধু চারটি টেলিভিশনকে ডেকে ব্যাখ্যা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS