News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ঢাকা কাস্টম হাউসের সিপাই পদের শারীরিক যোগ্যতা পরীক্ষার সূচি প্রকাশ

ঢাকা কাস্টম হাউসের সিপাই পদের শারীরিক যোগ্যতা পরীক্ষার সূচি প্রকাশ

ঢাকা কাস্টম হাউসের সিপাই পদের শারীরিক যোগ্যতা পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিপাই পদের শারীরিক যোগ্যতা পরীক্ষা শুরু হবে ১৮ জুন। রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের মাঠে এ পরীক্ষা নেওয়া হবে।

প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে ২২ জুন পর্যন্ত।

শারীরিক যোগ্যতা পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি সঙ্গে নিয়ে আসতে হবে।

পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে আসতে হবে। শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ঢাকা কাস্টম হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

শারীরিক যোগ্যতা পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এখানে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS