News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডা. জাহিদ হোসেন

খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডা. জাহিদ হোসেন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা চলছে। আজ মঙ্গলবার তাঁর চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড বসেছে। আজ এসব তথ্য প্রথম আলোকে জানিয়েছেন বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

গতকাল সোমবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। গতকাল রাতেই বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসকদের সিদ্ধান্তে তাঁকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

আজ ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে এখন। তাঁর জন্য মেডিকেল বোর্ড বসেছে আজ। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো দেখার পর পরবর্তী করণীয় ঠিক হবে।

জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে। চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

সর্বশেষ গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS