২ কোটি টাকার মানহানির মামলা করলেন হানসিকা

২ কোটি টাকার মানহানির মামলা করলেন হানসিকা

এবার আদালত পর্যন্ত গড়াল ঘরের ঝামেলা। প্রাক্তন বৌদি মুসকান ন্যান্সি জেমসের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা করেছেন অভিনেত্রী হংসিকা মোতওয়ানি।এই মামলায় ক্ষতিপূরণ হিসেবে দুই কোটি টাকা দাবি করা হয়েছে।

জানা গেছে, মুম্বাইয়ের দায়রা আদালতে এই মামলা করা হয়েছে।অভিনেত্রীর পক্ষ থেকে তার আইনজীবী আদনান শেখ আদালতের কাছে আবেদন জানিয়েছেন, ভবিষ্যতে যেন মুসকান হংসিকা বা তার পরিবারের বিরুদ্ধে কোনো মানহানিকর মন্তব্য না করেন। এ বিষয়ে আদালতের নির্দেশ দেওয়া হোক।

ঘটনার সূত্রপাত আরও আগে। মুসকান অভিযোগ করেছিলেন, তার প্রাক্তন স্বামী প্রশান্ত মোতওয়ানি এবং ননদ হংসিকার বিরুদ্ধে নির্যাতনের ঘটনা ঘটেছে।এমনকি নিজের দাম্পত্য জীবনে হংসিকার অযথা হস্তক্ষেপের অভিযোগও তুলেছিলেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হংসিকা। তার দাবি, মুসকান তাদের কাছ থেকে প্রায় ২৭ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা ফেরত না দিতেই নাকি মিথ্যা অভিযোগ তুলে তাদের বদনাম করার চেষ্টা করছেন তিনি।

উল্লেখ্য, মুসকান ও প্রশান্ত মোতওয়ানির বিয়ে হয়েছিল ২০২০ সালে। তবে ২০২২ সাল থেকেই তারা আলাদা থাকছেন। এখন এই পারিবারিক দ্বন্দ্ব নতুন করে আলোচনায় এসেছে আদালতের মামলার কারণে। শিগগিরই আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS