স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে আনিসুল-হাওলাদারের জাপার শোক

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে আনিসুল-হাওলাদারের জাপার শোক

জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার।

শনিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এক শোকবার্তায় তারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মরহুমাকে তার ভালো কাজের উছিলায় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।

দিলারা হাফিজ ইডেন মহিলা কলেজ, সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ ও মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ছিলেন।তিনি মৃত্যুকালে স্বামী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ছেলেমেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS