News Headline :
রোজার পর হঠাৎ ভারী খাবার খেলে হতে পারে বিপদ চেন্নাইয়ে অস্ত্রোপচার ও লাইফ সাপোর্টের পর দেশে ফিরছেন তানিয়া বৃষ্টি স্বামীর ‘ব্রেন টিউমার’, কাজ নিয়েও টানাপোড়েনে অভিনেত্রী! রাফীর সঙ্গে প্রেম-বিচ্ছেদ নিয়ে যা বললেন তমা মির্জা কোহলির রেকর্ড ভেঙে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ ফারহান জাইমা রহমানের ‘চেলসিতে’ সুযোগ পাওয়ার মন্তব্য নিয়ে আমিনুল হকের ব্যাখ্যা ও দুঃখপ্রকাশ জানুয়ারিতে ইউরোপে পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ঈদ শেষে ঢাকার কাঁচাবাজারে ধীরগতি, কম সরবরাহে বাড়তি দামে পণ্য পঞ্চগড়ে ঈদগাহে চাঁদাবাজি করা বিটুলকে ‘যুবলীগ নেতা’ বলছে যুবদল ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ
রাফীর সঙ্গে প্রেম-বিচ্ছেদ নিয়ে যা বললেন তমা মির্জা

রাফীর সঙ্গে প্রেম-বিচ্ছেদ নিয়ে যা বললেন তমা মির্জা

ঢালিউডের এই সময়ের জনপ্রিয় নায়িকা তমা মির্জা। গত কয়েক বছর আলোচিত নির্মাতা রায়হান রাফীর সঙ্গে প্রেম করছেন, যা ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট ছিল। পারিবারিক আয়োজন থেকে বিদেশ ভ্রমণ, সব জায়গায়ই দুজনকে দেখা গিয়েছিল।

তবে শোনা যাচ্ছে, তাদের সম্পর্ক ভেঙে গেছে।তবে এসব নিয়ে কখনোই নায়িকা ও পরিচালক কেউই প্রকাশ্যে স্পষ্ট করে কিছু বলেননি।

দীর্ঘদিন ধরে জল্পনা চলে আসা সেই বিষয় নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে মুখ খুলেছেন তমা। সেখানে তাকে সরাসরি প্রশ্ন করা হয়, ‘রায়হান রাফীর সাথে এখনো তোমার সম্পর্ক আছে কি?’ এমন প্রশ্নে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন তমা। এক পর্যায়ে তিনি সরাসরি জানিয়ে দেন, ‌‘আচ্ছা… না।’

বন্ধুত্বের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আছে, বাট আগের মতো ওভাবে এখন আর কথা হয় না।’ এই মন্তব্য থেকে স্পষ্ট, তমা ও রায়হান রাফীর সম্পর্কের উষ্ণতায় এখন ভাটা এসেছে। তবে বন্ধুত্ব এখনও বজায় আছে।

তমা মির্জার সরাসরি মন্তব্যে ভক্তরা কিছুটা অবাক হলেও বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে দীর্ঘদিনের সম্পর্কের রূপ এখন পরিবর্তিত।

প্রেম এখন হয়তো বন্ধুত্বে রূপ নিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS