News Headline :
রোজার পর হঠাৎ ভারী খাবার খেলে হতে পারে বিপদ চেন্নাইয়ে অস্ত্রোপচার ও লাইফ সাপোর্টের পর দেশে ফিরছেন তানিয়া বৃষ্টি স্বামীর ‘ব্রেন টিউমার’, কাজ নিয়েও টানাপোড়েনে অভিনেত্রী! রাফীর সঙ্গে প্রেম-বিচ্ছেদ নিয়ে যা বললেন তমা মির্জা কোহলির রেকর্ড ভেঙে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ ফারহান জাইমা রহমানের ‘চেলসিতে’ সুযোগ পাওয়ার মন্তব্য নিয়ে আমিনুল হকের ব্যাখ্যা ও দুঃখপ্রকাশ জানুয়ারিতে ইউরোপে পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ঈদ শেষে ঢাকার কাঁচাবাজারে ধীরগতি, কম সরবরাহে বাড়তি দামে পণ্য পঞ্চগড়ে ঈদগাহে চাঁদাবাজি করা বিটুলকে ‘যুবলীগ নেতা’ বলছে যুবদল ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ
পঞ্চগড়ে ঈদগাহে চাঁদাবাজি করা বিটুলকে ‘যুবলীগ নেতা’ বলছে যুবদল

পঞ্চগড়ে ঈদগাহে চাঁদাবাজি করা বিটুলকে ‘যুবলীগ নেতা’ বলছে যুবদল

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঈদের নামাজ শেষে ঈদগাহে বসা অস্থায়ী দোকান থেকে চাঁদা উত্তোলনের অভিযোগে গণপিটুনির শিকার বিটুল যুবদলের কেউ নন, বরং তিনি ‘যুবলীগের নেতা’—এমন দাবি করেছে পঞ্চগড় জেলা যুবদল।

সোমবার (২৩ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু।

সংবাদ সম্মেলনে নুরুজ্জামান বাবু বলেন, বিটুল নামে এক ব্যক্তি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় ঈদগাহ মাঠে ঈদুল ফিতর উপলক্ষে বসা অস্থায়ী দোকানে চাঁদা তুলতে গিয়ে উপস্থিত মুসল্লিদের মারধরের শিকার হয়েছে।দুঃখজনকভাবে কয়েকটি গণমাধ্যমের সংবাদে বিটুলকে যুবদল নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা ওই টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে আমরা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলাম। আমরা সেটি পরিষ্কারভাবে বলতে চাই—বিটুল নামে এই ছেলেটি আমাদের যুবদলের কেউ নয়। প্রকৃতপক্ষে বিটুল টেপ্রীগঞ্জ ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।স্বৈরাচারের দোসর বিটুলের সঙ্গে যুবদলের দূরতম কোনো সম্পর্ক নেই।

​‘তাই যুবলীগের রাজনীতি সংশ্লিষ্ট একজনকে যুবদল পরিচয় দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করা সত্যিই দুঃখজনক। জাতীয়তাবাদী যুবদল সবসময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী এবং কোনো রকমের বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপকে প্রশ্রয় দেয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ নেই’

​নুরুজ্জামান বাবু বলেন, অপরাধীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং এ জাতীয় অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS