দেশি ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান

দেশি ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশের ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান। তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের এই সুপারস্টার। সেটি তার ভক্ত-অনুরাগীদের মন ছুঁয়ে গেছে।

সেই পোস্টে বলা হয়েছে, ‌‘দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।পবিত্র এই উৎসব আপনার এবং আপনার পরিবারকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন।

পরে এই বার্তাটি নিজের ফেসবুক পেজেও শেয়ার করেন শাকিব।

প্রতিবারের মতো এবারও ঈদে নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন শাকিব খান। মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘প্রিন্স’।এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। ছোট পর্দার জনপ্রিয় এই নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। দুজনেই প্রথমবার জুটি বাঁধলেন শাকিব খানের সঙ্গে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS