News Headline :
নরওয়েতে ভয়াবহ আগুন, পুড়ল শতাধিক বাড়ি ৬ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে অন্তত ৫০ জন নিহত বিএসইসির মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান হুয়ারান টেক্স রপ্তানি বহুমুখীকরণে হালাল পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: হাসান আরিফ সংসদে গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথেই ফয়সালা: ডা. ইরান সমৃদ্ধির স্বার্থেই ঢাকার পাশে প্রয়োজন বেইজিংকে: মির্জা ফখরুল বরিশালকে বঞ্চিত করে সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির ধর্মীয় চরমপন্থা রুখতে ইসলামের প্রকৃত শিক্ষার প্রসার অপরিহার্য ১৮ জুলাই: শহীদের রক্তের ওপর কোনো সংলাপ নয়
বিদেশ থেকে আবেগঘন পোস্ট বুবলীর

বিদেশ থেকে আবেগঘন পোস্ট বুবলীর

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। সিনেমা ও ব্যক্তিজীবন নিয়ে সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। ছেলেকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী।

ঈদুল ফিতরের দিনে তার জীবনে যেন এসেছে তিনগুন আনন্দ।কারণ এদিন শাকিব খান ও তার একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন। এছাড়াও মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রেশার কুকার’। ঈদ, ছেলের জন্মদিন ও নিজের সিনেমা মুক্তি- এই তিন কারণে আজকের দিনটি বুবলীর কাছে হয়ে উঠেছে আরও বিশেষ।

এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বীরের একটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন বুবলী।পোস্টে ঈদের পবিত্র দিনের সঙ্গে ছেলের জন্মদিনের এই কাকতালীয় মিলের কথা তুলে ধরে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

বুবলী লেখেন, ‘ঈদের দিনের মতো কত সুন্দর, পবিত্র একটি দিনে এবার তোমার জন্মদিন পড়েছে বাপজান।’

ছেলের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে আল্লাহর কাছে দোয়া করেছেন তিনি। পাশাপাশি বীর যেন একজন ভালো মানুষ হয়ে গড়ে ওঠে- এমন প্রত্যাশাও ব্যক্ত করেন এই অভিনেত্রী।

বীরের জন্মদিন উপলক্ষে দেওয়া পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্তরাও বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঈদের শুভেচ্ছায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর।

প্রসঙ্গত, এবার ঈদে মুক্তির তালিকায় ছিল বুবলীর ‘পিনিক’ ও ‘প্রেশার কুকার’ সিনেমা। শেষ পর্যন্ত বাদ পড়ে ‘পিনিক’ সিনেমাটি। অর্থাৎ আজ থেকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রেশার কুকার’।

রায়হান রাফী পরিচালিত সিনেমাটিতে বুবলীর সঙ্গে রয়েছেন নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিব, সাবেরী আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS