ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তিনি সব সময় সামাজিকমাধ্যমে সরব থাকেন। শনিবার (২১ মার্চ) সকালে এক ফেসবুক পোষ্টে চাঁদ রাত ও ঈদের সকাল ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।
তার ওই পোস্টে ফুটে উঠেছে পারিবারিক ভালোবাসা, আনন্দ আর ঈদের উচ্ছ্বাস।
চাঁদ রাতের প্রস্তুতি থেকে শুরু করে ঈদের সকালের ব্যস্ততা- সবকিছুই তুলে ধরেছেন তিনি। যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে।
ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনার ঝড়, অনেকে তার এই আবেগঘন বার্তাকে ‘রিয়েল লাইফ ঈদের গল্প’ বলেও মন্তব্য করেছেন।
এদিকে পরীমণি তার ছোট বেলার ঈদের বিষয়ে জানিয়েছিলেন, সবার কাছেই ছোটবেলার ঈদ একটু অন্যরকম।তার কাছে এর ব্যতিক্রম কিছু নয়।
তিনি বলেছিলেন, ছোটবেলায় বাবা-মাকে হারিয়েছি। নানা-নানু আর মামাদের আদরে বড় হয়েছি। তখন সবার কাছেই সেলামি পেতাম।
দিনভর বান্ধবীদের সঙ্গে বেড়াতাম। তবে বাবা-মা না থাকার কষ্ট সবসময় অনুভব করতাম। এখন দর্শকদের ভালোবাসা পাই।
এই চিত্রনায়িকা কথার প্রসঙ্গে আরও যোগ করেছিলেন, ঈদে সিনেমা থাকলে এখন বেশি আনন্দ হয়। ঈদে এখন বাড়িতে মেহমান আসে, তাদের আপ্যায়ন করার চেষ্টা করি।কাছের মানুষদের বাসায় আমিও যাই।